ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৬,  4:52 PM

news image

চলতি বছরের মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গতকাল বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ। অন্যদিকে মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম