ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মার্কেটের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২৫,  5:41 PM

news image

লক্ষ্মীপুরে ৩ তলা বিশিষ্ট এক মার্কেটের ছাদ থেকে পড়ে মো. সিরাজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনীস্থ নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ সংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজ নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যায়। সেখানে তারা গাঁজা সেবন করে। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান সিরাজ। এ ঘটনার পর তার বন্ধু এবং স্বজনেরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজের ছেলে। সিরাজের বাড়ির লোকজন জানান, সিরাজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে থাকা নিউ মার্কেটের ছাদে যায়। তিনি প্রায় সময় সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। বিকেলের দিকে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পথিমধ্যে মারা যান তিনি। রাত ৮টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা এবং গাঁজা সেবন করেন। এসময় ছাদ থেকে সিরাজ নিচে পড়ে মারা যায়। সিরাজের স্বজনেরা ঘটনার সময় তার সঙ্গে থাকা মোবারক নামে একজনকে আটক করে মারধর করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। সিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম