ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মার্কিন ভিসা স্থগিতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬,  3:41 PM

news image

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়ে দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ কথা জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা বন্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী উদ্যোগ নেবে ঢাকা। দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর নেয়া হচ্ছে। এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসাপ্রক্রিয়া স্থগিত করবে, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন। নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন নাsএটা যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে না পারবে, তত দিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম