ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মার্কিন নিষেধাজ্ঞা ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প : আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:51 PM

news image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় তিনিসহ কিছু র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার রাতে (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র‌্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল। অনুষ্ঠানে বেনজির আবারো স্পষ্ট করেছেন, মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সূত্র : ইউএনবি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম