ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: ড. দেবপ্রিয়

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  12:21 PM

news image

মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার (৬ নভেম্বর) সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এবারের যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণে সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না। এখানে বাণিজ্যিক, কৌশলগত, ভূ-রাজনৈতিকসহ বহুবিধ কারণ রয়েছে। তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে এর প্রভাব পড়বে না, খুব বেশি দুশ্চিন্তা নেই। ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে বহুদিন ভোট দিতে পারেনি। তাই অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। অনেকে বিষয়েই আমাদের শিক্ষণীয় আছে। অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গত কয়েক বছরে বিভাজন তৈরি হয়েছে, যা কাম্য না। এবারও কমলা হ্যারিস অল্প ব্যবধানে জিতলে এই বিভাজন বেড়ে যাওয়ার আশংকা আছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম