ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মার্কিন আইনসভায় একাত্তরের পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  9:30 PM

news image

পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ১৯৭১ সালে বাংলাদেশে চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিভসে। মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা এই প্রস্তাব এনেছেন। যেখানে মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রো খান্না এবং কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট মার্কিন আইনসভার নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন। সেখানে পাকিস্তান সরকারকে এই গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেওয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট একটি টুইট বার্তায় লিখেছেন, গণহত্যার শিকার হওয়া লাখ লাখ মানুষের স্মৃতিকে আমাদের বছরের পর বছর ধরে মুছে যেতে দেওয়া উচিত নয়। সেই সঙ্গে অপরাধীদের বার্তা দেবে যে, এই ধরনের অপরাধ সহ্য করা হবে না কিংবা কেউ ভুলে যাবে না। তিনি আরও বলেছেন, ১৯৭১ সালের বাংলাদেশে চালানো গণহত্যার ঘটনা ভুলে যাওয়া ঠিক হবে না। আমার ওহিওর সহকর্মীর সহযোগিতায় বাঙালি ও হিন্দুদের ওপর চালানো নৃশংসতা বিশেষ করে যার সঙ্গে গণহত্যার ঘটনা ঘটেছে, তাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের শিকার হন সেলিম রেজা নূরের বাবা শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেন। তিনি বলেন, এই গণহত্যা অবশেষে মার্কিন কংগ্রেসে স্বীকৃতি পাচ্ছে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম