ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

মানুষ দরুদ পড়ে রাজউকে যায়: রিজওয়ানা হাসান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  3:39 PM

news image

জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে, তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে রাজউকে যায়। এ অবস্থায় তাদের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমি দস্যুর কথা শুনি কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমি দস্যুর শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না। এ সময় উপদেষ্টা রাজধানীতে গণপরিবহনের অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা পুরোনো বাস রিপ্লেস করতে ৬ মাস সময় দিয়েছি। কী কী করা লাগবে তা জানতে চেয়েছি। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম