ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র ফুয়েল পাসে মিলছে বেশি তেল, কমেছে ফিলিং স্টেশনে অপেক্ষা যুক্তরাষ্ট্রে যেভাবে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  1:55 PM

news image

মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রেলপথটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে রেলের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। পদ্মাসেতু দিয়ে রেললাইন নির্মাণ হয়েছে। এ রেললাইন দক্ষিণাঞ্চল পর্যন্ত সম্প্রসারণ করা হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুঃশাসন ও অপকর্মের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করে মানুষ। বিএনপি সন্ত্রাসী দল; ধ্বংস করা, আগুন নিয়ে পুড়িয়ে মারা হলো বিএনপির আন্দোলন। মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে। আখাউড়া-লাকসামের এই রেলপথ হওয়ার মাধ্যমে ৩২১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুরো অংশ ডাবল লাইনে উন্নীত হচ্ছে। এখন থেকে এ পথে কোনো ট্রেনকে আর ক্রসিংয়ে পড়ার ঝামেলা পোহাতে হবে না। এতে যাত্রীদের ভ্রমণের যাত্রা কমে আসবে। জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত এই ৭২ কিলোমিটার অংশে আগে রেললাইন একটি ছিল। এখন ডুয়েল গেজ রেলপথ হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াতে সময় ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা সময় কমে আসবে। এ রেলপথে একসময় কেবল মিটারগেজ ট্রেন চলাচল করতে পারতো। দুই লাইন চালু হওয়ার পর মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলাচল করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম