ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  4:19 PM

news image

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। বাসচালক আনোয়ার হোসেন বলেন, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে উঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের যাত্রীদের নামিয়ে দেন। তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার গণমাধ্যমকে বলেন, এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম