ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  1:09 PM

news image

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিংগাইর উপজেলার প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)। এ বিষয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান। তিনি আরও বলেন, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম