ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জের যমুনা নদীর তীরে ৫লাখ কৃষকের সমাবেশের প্রস্তুতি

#

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  10:38 PM

news image

মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ২২ ও ২৩ জানুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতীরে পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সকালে মানিকগঞ্জে প্রস্তুতিসভা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র আহবায়ক আফরোজা খান রিতা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিএনপি, কৃষকদলসহ অঙ্গসংগঠের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর শাখা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রস্তুতিসভার প্রধান অতিথি আফরোজা খান রিতা বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষকদলকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা যেন তারেক রহমানের কাছে প্রমাণ করতে পারি বাংলাদেশে যদি শক্তিশালী কোন দল থাকে মূলদলের পরে কৃষকদল আগামীতে প্রতিষ্ঠিত হবে। এবিষয়ে প্রস্তুতিসভার বিশেষ অতিথি কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, গত তিনমাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা থেকে কৃষকদলের শীর্ষনেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিন মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে কৃষকসমাবেশ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আর এই শিবালয়ে ২২ ও ২৩ ফেব্রুয়ারি যমুনার তীরে কৃষক সম্মেলনের মধ্য দিয়ে তা পরিসমাপ্তি ঘটবে। অন্যান্য বক্তারা বলেন, পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশ থেকে কৃষকেরা যোগ দিবেন। সেই সমাবেশে যুক্ত হবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রস্তুতি সভায় মানিকগঞ্জের সাতটি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এসময় কৃষকসমাবেশকে সফল করার জন্য সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম