ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মানবাধিকারের দিক থেকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  3:40 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনল্ড লুর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে। তবে অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে আলোচনা হয়নি। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তিনি এসব কথা জানান। আনিসুল হক বলেন, মানবাধিকারের দিক থেকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। তাই র‌্যাব সদস্যদের ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হোক। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়ে কথা বলা হয়েছে। এজন্য যথাযথ জায়গায় দৃষ্টি আকর্ষণের পরামর্শ দিয়েছেন ডোনাল্ড লু। ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের অশোভন আচরণের ঘটনায় মন্ত্রী বলেন, সমস্যার সমাধান না হলেও প্রশমিত হয়েছে। আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছিলেন ডোনাল্ড লু। তাকে জানানো হয়, সংবিধান পরিবর্তন করে উচ্চ আদালতে সেটা বাতিল হয়েছে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিএনপিকে ঘায়েল করার জন্য কোনও পদক্ষেপ নিইনি। রাজপথে জনগনের মাল রক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক ভাই-বোনের মতো। ভাই-বোনের মধ্যেও সমস্যা হয়। আবার ঠিক হয়ে যায়। এরকম বিবাদ হতে পারে। আদলতে এমন হয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম