ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  6:32 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে ওই বন্দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই আসামি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম