ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

মাধবপুরে মাজারের উরসের নামে অসামাজিক কার্যকলাপ, এলাকাবাসীর তীব্র প্রতিবাদ

#

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  12:22 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাজারের উরসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কমলপুর গ্রামের সীমান্তবর্তী নয়নপুর গ্রাম সংলগ্ন ‘জাঙ্গালির মাজারে’ উরসের নামে মদ-জুয়া, উচ্চস্বরে গান-বাজনা ও নারী-পুরুষের অবাধ মেলামেশাসহ নানা শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩২ বঙ্গাব্দের মাঘ মাসের ১৮, ১৯ ও ২০ তারিখ এবং ইংরেজি ২০২৬ সালের ১, ২ ও ৩ ফেব্রুয়ারি টানা তিন দিন ও তিন রাত ধরে মাজার এলাকায় উচ্চস্বরে গান-বাজনা ও নেশাজাত দ্রব্য সেবনের আসর বসে। এতে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ রোগী, শিশু ও ধর্মপ্রাণ মুসল্লিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি মাজার ও উরসের নাম ব্যবহার করে এসব অশ্লীল ও অনৈতিক কার্যকলাপ পরিচালনা করছে। স্থানীয়রা প্রতিবাদ জানালেও প্রভাবশালী একটি গোষ্ঠীর কারণে তারা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারছেন না। এই পরিস্থিতিতে পূর্ব কমলপুর ও নয়নপুর গ্রামের এলাকাবাসীর পক্ষ থেকে মাধবপুর থানায় একটি লিখিত আবেদন জানানো হয়েছে। আবেদনে দ্রুত এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাজারের পবিত্রতা রক্ষা পাবে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম