ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাধবদীতে বিএইচআরসি'র পক্ষ থেকে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  7:16 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)'র পক্ষ থেকে ঈদ সামগ্রী ও ইফতার পেয়ে খুশি প্রায় দেড়শ পরিবার। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন খেলার মাঠ সংলগ্ন মিতালী মার্কেটে এই ঈদ সামগ্রী ও ইফতার নিতে আসেন, খেটে খাওয়া দিন মজুর সহ, অসহায়, দুস্থ, পঙ্গু, অন্ধ, বাক প্রতিবন্ধী সহ বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় দেড়শ নারী-পুরুষ।  এসময় জানতে চাইলে অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক বলেন, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি দরিদ্র মানুষে পাশে দাড়াই। প্রতি বছর রমজানের মাঝামাঝি সময় ঈদ উপহার বিতরণ করে থাকি আমরা।

এই ধারাবাহিকতায় আজকের আয়োজন করা হয়। এই ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বিএইচআরসি'র বিশেষ প্রতিনিধি মো. মাসুম মিয়া। ব্যাগবর্তী উপহার নিয়ে বাড়ি ফেরার পথে কয়েক জন অসহায়, দুস্থদের সাথে কথা হলে তারা জানান, একটি ব্যাগে অনেক কিছু রয়েছে। এবার ঈদে আর কিছু কিনতে হবে না আমাদের। কি রয়েছে জানতে চাইলে ব্যাগটি খুলে দেখিয়ে একজন উপহারভুগী বলেন, পোলাওর চাউল-১ কেজি, তাপত চাউল- ১কেজি, লবন-১ কেজি, তেল-১ কেজি, ৫০০গ্রাম চিনি, আলু ১কেজি, পিয়াজ-১ কেজি, ডাউল-১ কেজি, সেমাই দুই প্যাকেট, আদা-রসুন-৫০০গ্রাম,গুড়া দুধ তিন প্যাকেট, সাবান ১ টি, এছাড়া রয়েছে ইফারতার করার জন্য বিরিয়ানীর প্যাকেট এতো কিছু পাববো আমরা ভাবতেও পারি নাই, আমরা অনেক খুশি হয়েছি। এই অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মী মো: মামুন মিয়া, আবু সালেক, বাবুল শেখ, মো: রুবেল মাহমুদ, মো: বাচ্চু মিয়া, আবু সাইদ মোঘল, এস এম বাছেদ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মো. মাসুম মিয়া বলেন, একজন মানুষের মূখে হাসি ফুটানো মানে অনেক নেয়ামতের কাজ। ঈদকে সামনে রেখে আমাদের আরো কর্মসুচী রয়েছে। আপনারা আমাদের সবার জন্য করবেন, সব সময় এমন মানবিক কাজের মাধ্যমে উপহার দিয়ে মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যেতে পাড়ি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম