ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত অধ্যক্ষ গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১০ মার্চ, ২০২২,  3:23 PM

news image

নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ হযরত আলীকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (০৯ মার্চ) রাতে নাটোরের লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা জানায়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠায়। ছাত্রীটি আসার পর ফাঁকা মাদ্রাসায় অধ্যক্ষ নিজ অফিসে তাকে ডেকে আনে। এসময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন। এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‍্যাব। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম