ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুরে বালুর ব্যবসা কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৫,  8:58 PM

news image

মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। নিহতরা হলেন- একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শনিবার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশসহ (১৮) তিনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম