ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় ২ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  7:19 PM

news image

মাদারীপুরের শিবচরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে ২ যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকার সার্ভিস লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত লিমন বেপারী শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয়। আর পেছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম