ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মাদারীপুরে নছিমনের চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২,  5:49 PM

news image

মাদারীপুরের কালকিনি উপজেলায় বালুবোঝাই নছিমনের চাপায় ওয়াহিদুজ্জামান চাঁন মিয়া (৬৫) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাসির উদ্দিন আজ রোববার সকালে এ খবর নিশ্চিত করেছেন। ওয়াহিদুজ্জামান চাঁন মিয়া চর ঠেঙ্গামারা এলাকার মৃত আরোজ আলীর ছেলে। তিনি সোনালী ব্যাংকের কালকিনি শাখার সাবেক কর্মকর্তা ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, ওয়াহিদুজ্জামান তাঁর নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণের জন্য গতকাল শনিবার নছিমনে করে বালু আনছিলেন। রাত ৮টার দিকে নছিমনটি বালু নিয়ে বাড়িতে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়ানো ওয়াহিদুজ্জামানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম