ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মাদারীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  7:08 PM

news image

মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৈলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভাংগা উপজেলার ছলিমদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও তার মেয়ে আল্লাদী আক্তার (২০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে উপজেলার বৈলগ্রাম নামক স্থানে রাজৈর গামী একটি যাত্রীবাহী অটো উল্টে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি পিয়াজ ভর্তি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অটো থেকে পড়ে যাওয়া যাত্রী মা রওশন আরা বেগম (৪৫) ও মেয়ে আল্লাদী আক্তার (২০) নিহত হয়। মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম