ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  10:01 PM

news image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হন আরো ৩ জন। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- ফরিদপুরের বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮) কাইচাইল এলাকার জুবায়ের (২৩) এবং রাজৈরের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০) প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈরের বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলুন বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা। এ সময় গ্যাস ঢুকানোর সময় বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা আরেক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক বাচ্চা বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত অজ্ঞাতনামা বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত হচ্ছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম