ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৬,  6:55 PM

news image

মাদারীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালতি ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাঁতীবাড়ি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের অন্য পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম