ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে নিহত ২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  4:55 PM

news image

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলে দুটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জানা গেছে,  নৌকা দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন সোমালিয়ার নাগরিক। আর নৌকা দু’টি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টা করছে দেশটি। বিবিসি বলছে, গত শনিবার ভারত মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভাসমান অবস্থায় নৌকা দুটি খুঁজে পাওয়া যায়। এগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়ার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, জেলেরা জীবিতদের উদ্ধার করেছে। জীবিতরা বলছেন, তারা ফরাসি দ্বীপ মায়োটে পৌঁছানোর চেষ্টা করছিলেন। মূলত সোমালি অভিবাসীরা বিপজ্জনক এই রুট ধরে চলাচল করেন। যদিও বিপজ্জনক এই রুটটি তাদের কাছে খুবই সাধারণ। মূলত হর্ন অব আফ্রিকার দেশগুলোতে বেকারত্ব এবং দারিদ্যের কারণে অনেক তরুণ উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক এই পথে চলাচলে বাধ্য হয়ে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম