ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মাদরাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর মরদেহ, হত্যার অভিযোগ

#

২১ জুলাই, ২০২৫,  11:06 AM

news image

ঢাকার একটি মাদরাসায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন সরদারের ছেলে হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) নামে একজন শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার মৃত্যুর খবর তার পরিবারকে ফোনে জানায় মাদরাসা কর্তৃপক্ষ। পুলিশ মাদরাসার টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম। তৌফিক সিয়াম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। সে খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে টয়লেটে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা যায়। তৌফিকের বাবা সালাউদ্দিন সরদার বলেন, আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। সে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ ও পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। বহুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্ত চাই। তৌফিকের মৃত্যুর খবরে সাতক্ষীরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনদের দাবি, এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক। একইসঙ্গে দোষীদের আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম