ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে ৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিছিন্ন নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪

মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ দপ্তরিকে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২২,  3:41 PM

news image

টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এলাকার চিহ্নিত মাদকসেবীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক কলেজ দপ্তরি। আহত হয়েছেন আরও দুজন। নিহতের নাম সুলতান হোসেন স্বপন (৫৫)। তিনি শ্যামপুর গ্রামের মৃত আ. হামিদ মিয়ার ছেলে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া শহিদ তিতুমির বাজারে এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করছেন নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন। প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার যুবক— রানা, সোলাইমান, আলী ও সাজ্জাদ মাদকসেবন করছিল। এ সময় নিহতের ছেলে পলাশ ওই চার যুবককে স্কুল মাঠে মাদকসেবন না করার জন্য নিষেধ করেন।

এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে পলাশকে ধাওয়া করে। তিনি আত্মরক্ষায় দৌড়ে ওই বাজারে পাসুর চা দোকানে গিয়ে আশ্রয় নেন। সেখানে বসে চা পান করছিল পলাশের বাবা স্বপন।   এ সময় মাদকসেবী ওই চার যুবক সদল-বলে দেশীয় অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী চাচাতো ভাই আজমির এগিয়ে এলে তাকেও মাদকসেবীরা হামলা করে। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় স্বপন ও আজমিরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন কলেজ দপ্তরি স্বপনকে মৃত্যু ঘোষণা করেন। আহত আজমিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর যুবক শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন যুগান্তরকে জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম