ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

মাদক কারবারিদের তালিকা যাচাই-বাছাই করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৩,  8:01 PM

news image

সদ্য প্রকাশিত নতুন করে ২৫৫ জন ইয়াবা কারবারিদের তালিকা নিয়ে বেশ হইচই চলছে কক্সবাজারে। যেখানে উঠে আসে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিকসহ অনেকের নাম। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ তালিকা নিয়েই প্রশ্ন করা হয়। কক্সবাজারে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচিত এ তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তালিকা যাচাই-বাছাই করে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেওয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণসহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠা সীমান্তবর্তী জেলা কক্সবাজারেই অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির ২৬ তম সভা। সভার আগে শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে জায়গাটি মানবপাচার ও মাদকপাচারের হটস্পট হিসেবে পরিচিত এলাকা। এ ছাড়াও সভার আগে বৃহস্পতিবার সংসদীয় কমিটির সদস্যরা আলোচিত ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। যেখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিহত হন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। আর শুক্রবার কমিটির সদস্যরা পরিদর্শন করেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম