ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

মাঠে ফেরার অপেক্ষা বাড়লো ইংলিশ পেসার টংয়ের

#

স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০২৪,  4:37 PM

news image

ঘরের মাঠে গ্রীষ্মের শুরুতেও জশ টংকে পাবে না ইংল্যান্ড। চোটাক্রান্ত জায়গায় নতুন করে ব্যথা পেয়েছেন তিনি। এতে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন এই পেসার। বুকের মাংসপেশির চোটে গত অগাস্ট থেকে মাঠের বাইরে আছেন টং। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সফরে খেলতে পারেননি তিনি। একই জায়গায় আবার চোট পেয়ে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ২৬ বছর বয়সী এই পেসারের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “আগের চোটের জায়গায় নতুন করে ব্যথা পেয়েছে জশ। কবে সে মাঠে ফিরবে, তার কোনো সময়সীমা নেই। গত বছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় টংয়ের। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান তিনি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে তাকে একাদশে রাখে ইংল্যান্ড। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ওই দুটি ম্যাচই খেলেছেন তিনি। আগামী জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন জেমস অ্যান্ডারসন। ফাঁকা সেই জায়গা পূরণের দৌড়ে থাকাদের মধ্যে ছিলেন টংও। কিন্তু আপাতত তাকে থাকতে হবে মাঠের বাইরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম