ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল ইবাদতের

#

ক্রীড়া প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  4:58 PM

news image

হাঁটুর চোটে এক বছরের বেশি সময় ধরে বাইরে থাকা ইবাদত হোসেনের ব্যাপারে এখনও নেই কোনো সুখবর। মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে তার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফরসহ নানান প্রসঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এসময় ইবাদত, তাসকিন, সাকিবদের সবশেষ খবর জানান তিনি।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে লাফ দেওয়ার সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পিচের ওপর বাজেভাবে পড়ে যান ইবাদত। ওই ধাক্কাই কাল হয় বাংলাদেশের গতিময় পেসারের জন্য। হাঁটুর এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ক্ষতিগ্রস্ত হলে ছিটকে যান তিনি।

পরে অগাস্টে লন্ডন থেকে অস্ত্রোপচার করানো হয় ইবাদতের। এরপর থেকে রক্ষণশীল পদ্ধতিতে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী পেসার। তবে মাঠে ফিরতে আরও অন্তত দুই মাস লেগে যেতে পারে বলে জানালেন জালাল ইউনুস।

তিনি জানান, “ইবাদত এখনও সেরে উঠছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ ভাগের মতো সুস্থ হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। পুরোপুরি সুস্থ হোক। তারপর দেখা যাবে।”

ফলে আগামী মাসের পাকিস্তান সফরে নিশ্চিতভাবেই ইবাদতকে পাওয়া যাবে না। এমনকি অনিশ্চয়তা রয়ে গেল আগামী সেপ্টেম্বরে ভারত সফরকে ঘিরেও। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পর ভারত সফরকে লক্ষ্য বানিয়েই এগোচ্ছিল বিসিবির চিকিৎসা চিকিৎসা বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম