ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মাঠে টিকে থাকতে হলে বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  12:46 PM

news image

বিএনপির নতুন নির্বাচনের দাবি প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির এ দাবি মামাবাড়ির আবদার। মাঠে টিকে থাকতে হলে বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন ওবায়দুল কাদের। তাকে আবারও এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ প্রথমবার সচিবালয়ে এলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চিরদিন ক্ষমতায় থাকব না। কোনো রাজনৈতিক দলই চিরদিন ক্ষমতায় থাকে না। একটা সময়ে ক্ষমতা থেকে সরতে হয়। তবে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, এটা সবার। এর রক্ষণাবেক্ষণ করা সবার দায়িত্ব।’ ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশটা আমাদের সবার, সবাই মিলে এগিয়ে নিতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম