ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

মাটিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:38 PM

news image

সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) সকালে উপজেলার সিংগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন। তিনি কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে।

তার এক কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। ইমরান রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। কলারোয়া থানার পরিদর্শক নাসির উদ্দীন মৃধা জানান, ইমরান হোসেন ছুটিতে বাড়ি এসে নিজ কাজে মোটর সাইকেলে যাওয়ার সময় সিংগা এলাকায় পৌছালে মাটি বাহি একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই নিহত হন তিনি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম