ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে কিল-ঘুসিতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২,  9:19 PM

news image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরা কেন্দ্র করে এলোপাতাড়ি কিল-ঘুসিতে সাইকুল ইসলাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামের সামনে থাকা বীজতলা পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, আজ সকাল ৬টার দিকে বীজতলা জমিতে কয়েকজনকে সঙ্গে নিয়ে প্লাস্টিকের চাঁই পেতে মাছ শিকার করতে যান আবুল কাশেম (৩৫)।

তারা ওই বীজতলা থেকে কিছুটা মাটি কেটে তুলে চাঁই পেতে মাছ শিকারের জন্য পাড় তৈরি করেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে ওই বীজতলার পাড়ে যান কৃষক সাইকুল ইসলাম। বীজতলার ক্ষতি করে মাছ শিকার করায় ওই কৃষক ক্ষিপ্ত হয়ে কাশেম ও তার সঙ্গে থাকা লোকজনকে গালাগাল করেন। এতে আবুল কাশেম ও তার লোকজন রাগান্বিত হয়ে কৃষক সাইকুলকে কিল-ঘুসি ও চড় থাপ্পড় মারতে শুরু করলে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলেই মারা যান। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই কৃষকের লাশটি উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম