ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাঘের শেষে শীতে কাঁপছে পঞ্চগড়

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

মাঘের শেষ সময়ে এসে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত। এতে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠাণ্ডা অনুভূত হওয়ায় সকালে ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। এদিকে গত কয়েকদিনে এ জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও বাড়ছে দিনের তাপমাত্রা। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম