ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জন আহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৬,  11:20 AM

news image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়াগামী একটি ছোট কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠিয়েছি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম