ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৫,  3:09 PM

news image

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরা হলো—তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরল মোট ৮ জন। নবৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৩২ জন ভর্তি ছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবেন। শাওন জানান, এই ঘটনায় বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিল। তাদের মধ্যে এক জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত তিন দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম