ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৫,  1:50 PM

news image

রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুজন এখনও রয়েছে আইসিইউতে। তবে তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, ঘটনাটিতে ৩৩ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার (২৯ জুলাই) তাদের মধ্যে তিনজন ছিল আইসিইউতে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা আরও জানান, গত দুই দিনে কোন মৃত্যুর খবর নেই। দগ্ধ চিকিৎসার বিষয়ে বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের চিকিৎসকরা চীন এবং সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বোর্ড মিটিং করছেন। গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম