ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষার্থীকে ছাড়পত্র

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  10:48 AM

news image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে। শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলো। গতকাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন। ডা. শাওন বিন রহমান জানান, শ্রেয়া ঘোষের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখান থেকে এখন পর্যন্ত ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের এখানে ২৮ জনের চিকিৎসা চলছে। সবার অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছেন তারাও সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরতে পারবেন। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম