ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

মাইলফলক থেকে ২ উইকেট দূরে তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  4:56 PM

news image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র দুই উইকেট শিকার করলেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) চলমান এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই শততম উইকেট শিকার করার চেষ্টা করবেন তাসকিন। ২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। এখন পর্যন্ত দেশের জার্সিতে সর্বমোট ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন তাসকিন। তাসকিনের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন সাকিব ও মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফিজ। তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়-২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম