ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে চিহ্নিত ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৩,  10:56 AM

news image

নারায়ণগঞ্জ শহরে মাইকে ঘোষণা দিয়ে হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে। স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ওরফে হাবু একজন চিহ্নিত ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত দুই/তিন দিন ধরে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছিল হাবু ও তার লোকজন। রাতে আবার এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হাবুকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই হাবু মারা যায়। হাবুর সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, শুনেছি মাইকে ঘোষণা দিয়ে একজন ছিনতাইকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে থানায় ৭টি ছিনতাই মামলা রয়েছে। গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম