ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে রংপুরে র‍্যাবের সাঁড়াশি অভিযান গ্রেফতার-১১

#

১৯ মে, ২০২৪,  9:36 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে র‍্যাব-১৩ রংপুর সাঁড়াশি অভিযান শুরু করেছে। অভিযানে গ্রেফতার হচ্ছে একের পর এক চাঁদাবাজ চক্র। র‍্যাব ১৩'র আওতাধীন এলাকায় দিনরাত অভিযান চালিয়ে এ সকল চাঁদাবাজদের গ্রেফতার করছে র‍্যাব। রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার মহাসড়কগুলোতে অভিযান চালিয়ে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি করাকালে চক্রের ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার এন ডি, পিএসসি, কামরুল হাসান জানান, বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠীর সদস্যরা রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায়ে বেআইনি রশিদ দিয়ে চাঁদা উত্তোলন করে আসছে। তারা বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে।মহাসড়কের মোড়ে মোড়ে চাঁদাবাজদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। এমন তথ্যের ভিত্তিতে এবং মহামান্য হাইকোর্টের  আদেশের ভিত্তিতে আমরা র‌্যাব-১৩ উক্ত বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা অনুসন্ধান শুরু করি। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের ৩ জেলা রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীতে অভিযান চালিয়ে ১১ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৩।  শনিবার ১৮ মে আনুমানিক রাত সোয়া এগারোটার দিকে রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে ৫ জন কে গ্রেফতার করা হয়। একই তারিখ রাত সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ জন এবং  নীলফামারীর জলঢাকা-নীলফামারী মহাসড়ক থেকে ২ জনসহ মোট ১১ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৩।  গ্রেফতারকৃতরা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন দক্ষিণ কামাল কাছনা বৈরাগীপাড়া এলাকার মৃত খাজা জালাল উদ্দিনের ছেলে মাসুদ আহমেদ একই এলাকার শ্রী জয়েন্ত সরকারের ছেলে শ্রী দিপক সরকার, মহানগর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত পার্বতীপুর এলাকার আব্দুল খালেক বাবু'র ছেলে জালাল মিয়া, নগরীর তাজহাট থানাধীন  আশরতপুর মাছুয়া পাড়া মহল্লার মানিক চন্দ্র রায় এর ছেলে পলাশ চন্দ্র রায় এবং   রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন চুহুড় গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মিলন মিয়া। কুড়িগ্রাম জেলার সদর থানার অন্তর্ভুক্ত চৌধুরীপাড়া গ্রামের আব্দুল হাকিম এর ছেলে মোঃ জাবেদ, রংপুর মহানগর হারাগাছ থানাধীন সারাই বিদ্যাপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম, কুড়িগ্রাম সদর থানাধীন মুক্তারপাড়া গ্রামের বদিউজ্জামান এর ছেলে বেলাল হোসেন ও একই থানাধীন নেচাপাড়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে ইব্রাহিম আলী, নীলফামারী জেলার জলঢাকা থানাধীন দুন্দিবাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে শাহআলম এবং একই থানাধীন কদমতলী গ্রামের মজিবর রহমান এর ছেলে গোলাম মোস্তফা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম