ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মহাসমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ২৭ উন্নয়ন প্রকল্প

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  3:47 PM

news image

রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) বিকেলে সভাস্থলে উপস্থিত হন তিনি। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে জনসভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ। এদিকে বুধবার সকাল থেকেই রংপুর নগরীসহ বিভাগের আট জেলার নেতাকর্মীরা আসছেন। দুপুর ১টার আগেই সভাস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নামে।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম