ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬,  11:31 AM

news image

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যে জানা গেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসে সূত্র জানান, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট পথে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম