ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির সর্বোচ্চ দর ১২৬ টাকা ৫০ পয়সা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা গাভিকে নিয়ে স্বস্তির বার্তা দিল বার্সেলোনা শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, নিহত ১ ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন ব্রড সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭ জন জাতীয় বার্নে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  4:02 PM

news image

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮),খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী এলাকা থেকে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সাতজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীসহ মোট সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।  জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি। আমাদেরকে কেউ কিছু জানায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম