ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মহাকাশ স্টেশনে পাড়ি দিচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  7:07 PM

news image

মহাকাশ স্টেশনে (আইএসএস) এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী পাড়ি দিচ্ছেন বলে জানিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। আজ শনিবার আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালে নাসার পরীক্ষায় মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জেসিকা ওয়াটকিন্স। তারপর থেকে তার প্রশিক্ষণ চলছে।

জানা গেছে, জেসিকার সঙ্গে ওই অভিযাত্রী দলে থাকবেন নাসার জেল লিন্ডগ্রেন ও রবার্ট হাইনস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির সামান্থা ক্রিস্টোফোরেট্টি। মহাকাশে অবশ্য আগেও পা ফেলেছেন কোনও কৃষ্ণাঙ্গ নারী। ১৯৯২ সালে স্পেস শাটল এনডেভারে মহাকাশে পাড়ি দিয়েছিলেন প্রথম আমেরিকান-আফ্রিকান নারী মে জেমিসন। তবে মহাকাশ স্টেশনে এই প্রথম কৃষ্ণাঙ্গ নারী পা দিচ্ছেন।  জেসিকা বলেন, ‘‘জিওলজি পড়তে গিয়েই ভিন্‌ গ্রহের গঠন নিয়ে গবেষণার উৎসাহ জাগে। বিশেষ করে মঙ্গল নিয়ে। ওটা আমার প্যাশন।’’ ২০২২-এর মহাকাশ যাত্রার অভিযাত্রীদের নাম ঘোষণা হতেই জেসিকাকে অভিনন্দন জানান তার সহকর্মীরা।  এলন মাস্কের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান তাঁদের পৌঁছে দেবে মানুষের বসবাসযোগ্য কৃত্রিম উপগ্রহ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস)। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম