ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  9:15 PM

news image

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের পেটানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার ব্যতীত বাকিদের মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন উপ পুলিশ পরিদর্শক, ৪ জন সহকারী উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন নায়েক কনস্টেবল রয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্র। অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এছাড়া অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তদন্ত কমিটি এই ১৩ জনের বিরুদ্ধে ঘটনার দিন চাকরি বিধিমালা বহির্ভূত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পেয়েছে।

যার মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে কম-বেশি শাস্তি হতে পারে। এর আগে ২৪ জুলাই জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটি ও পদবঞ্চিত নেতা কর্মী ও সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের নেতারা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ও জ্যেষ্ঠ সহসভাপতি সবুজ মোল্লা তাদের কর্মী ও সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমিতে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়। গত মঙ্গলবার আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরবর্তী আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এরপর রাতে ওই ঘটনায় আরও ৫ পুলিশের সদস্যকে বদলি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম