ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

মহম্মদপুরে শেয়ালের উপদ্রব, কামড়ে আহত ৬ জন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২২,  3:35 PM

news image

মহম্মদপুরে শেয়ালের উপদ্রব হওয়ায় আতঙ্কে পড়েছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন গ্রামে গত দুই দিনে শেয়ালের কামড়ে ৬ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। জানা যায়, চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০), বিল্লাল শেখ (২৪) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫) সোমবার সকালে শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর আগে গত রবিবার বিকালে তিনজন সুমন ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলায় এ খবর ছড়িয়ে পড়লে, এলাকার স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করছে। অভিভাবকরাও রয়েছেন চরম অতঙ্কে। এমনকি কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক, কবি ও নাট্যকার সালাহউদদীন আহমেদ মিলটনসহ সচেতন মহল জানান, উপজেলার সর্বত্র শেয়ালের উপদ্রব বেড়েছে। আর সাধারণ মানুষ এই শেয়ালের আক্রমনের শিকার হচ্ছে। পাটের মৌসুমে প্রায়ই শেয়ালের উপদ্রব দেখা দেয়। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন।  চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রেজাউল করিম চুন্নু বলেন, শেয়ালের উপদ্রবের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে ভয় পাচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি শুন্যের কোটায় চলে এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শেয়ালের আক্রমনে আহত সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য মাগুরা সদর হাসপাতালে যেতে বলা হয়েছে। তাদের থেকে জানা গেছে, দিনের বেলায় চর এলাকায় শিয়ালগুলো পিছন থেকে কামড় দিচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম