ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

মশার প্রজনন নষ্টে ডিএনসিসিতে শনিবার থেকে চিরুনি অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  9:55 PM

news image

আগামী শনিবার ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অ্যাডিস মশার প্রজনন নষ্টে চিরুনি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৩০ জুন) উত্তরায় ড্রোন দিয়ে অ্যাডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রমে গিয়ে এ কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন,

প্রত্যেকটি বাসার ছাদ বাগান ড্রোনের মাধ্যমে দেখে অ্যাডিস মশার প্রজনন হ্রাসের ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া কোনো বাড়িতে যদি ডেঙ্গু রোগী পাওয়া যায় সিটি করপোরেশনের কাছে সেই তথ্য দেয়ার আহ্বান জানান। সিটি করপোরেশনের কর্মকর্তারা সেই বাড়ি ও তার আশেপাশের অ্যাডিসের প্রজননস্থল ধ্বংস করবে। এ সময় হাসপাতালগুলোকে রোগীদের বসত বাড়ির তথ্য রাখার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম