ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মন-মেজাজ চনমনে রাখবে লেবু চা

#

লাইফস্টাইল ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:37 PM

news image

প্রতিদিন সকাল-বিকেলে চা তো অনেকেই পান করে থাকেন। সবচেয়ে ভালো হয় লেবু-চা পান করলে। এই তরল পানীয় ডায়াবেটিস থেকে শুরু করে ক্যানসার প্রতিরোধ করতে পারে। এর আর কী কী গুণ রয়েছে লেবু চায়ে? আসুন তা জানা যাক। চায়ে লেবু মেশানো যেতেই পারে। এই চা পান করলে শরীর সুস্থ থাকে। এক্ষেত্রে লেবুতে থাকা ভিটামিন ‘সি, ফোলেট, পটাশিয়াম, লিউটিন, ফসফরাস কিন্তু শরীরকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড কিডনি স্টোন দূর করতে পারে। এমনকি শরীরকে ক্যালশিয়াম ও ফসফরাস গ্রহণে সাহায্য করে। সুস্বাস্থ্যের জন্য তো বটেই, লেবু চা পানে কিন্তু ত্বক ও চুলের জন্যেও বেশ উপকারী। এছাড়া মন-মেজাজ চনমনে রাখতে অতুলনীয় এই তরল।  ক্যানসার একটি ভয়াবহ অসুখ। এই রোগ হলে নিজের পাশাপাশি বাড়ির লোকের ওপরও চাপ নেমে আসে। তাই সচেতন থাকতে হবে। দেখা গেছে যে, লেবুতে থাকে কিউরেকটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান কিন্তু ক্যানসারের হাত থেকে বাঁচায়। রক্তে সুগার বেড়ে গেলে জীবনে নানা জটিলতা তৈরি হয়। কিডনি, চোখ, স্নায়ুর ওপর প্রভাব পড়ে। লেবু চা পানে এই অসুখ প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। তাই বুঝতেই পারছেন নিয়মিত লেবু চা পানে কতই না উপকার মিলবে! লেবু চায়ে রয়েছে ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। । ফলে ক্যানাসার থেকে শুরু করে ডায়াবেটিসে দূরে রাখতে পারে এই চা। তাই প্রতিদিন পান করুন লেবু চা। হাই ব্লাড প্রেশার এক মারাত্মক সমস্যা। এই সমস্যা কিন্তু হার্টের অসুখ থেকে শুরু করে স্ট্রোকের কারণ। রক্তচাপ কমাতে পারে লেবু চা। এতে এমন কিছু ফ্ল্যাভানয়েডস রয়েছে যা শরীরের জন্য ভালো। তাই এই পানীয় প্রতিদিন পান করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম