ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মন্ত্রী-এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন, তারা সরে দাঁড়াবেন: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৪,  10:48 AM

news image

উপজেলা ভোটে মন্ত্রী-এমপিদের স্বজনরা সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল কর্মীরা দলটির নেতাদের কথা শুনছেন না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (৪ মে) সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা। দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রার্থিতা চূড়ান্ত করার পর ব্রিফিং করেন ওবায়দুল কাদের। তিনি জানান, মন্ত্রী-এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন, তারা সরে দাঁড়াবেন। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল কর্মীরা নেতাদের কথা শুনছে না বলেও মন্তব্য করেন ওবায়দুর কাদের। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা সত্য, সেটা হলো বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছেন না। কাজেই অন্তঃসারশূন্য বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে লাভ নেই।  বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হয়। আসনটিতে দলের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন দলের ২৫ নেতা। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে নায়েব আলী জোয়ার্দারকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম