ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

মন্ত্রী-আইজিপির বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  2:38 PM

news image

রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার। করা হযেছে। মিন্টো রোডের নিকটবর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুলিশ বক্সে আগুন দেওয়ার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ, বসানো হয়েছে পুলিশ ব্যারিকেড।কোনো যানবাহনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই ডাকে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন হাজার হাজার শিক্ষার্থীরা। সহিংসতার খবরও মিলছে একাধিক জায়গা থেকে। এখন পর্যন্ত রাজধানীতে ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রাজধানী উত্তরার আজমপুরে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর আগে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম