ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মন্ত্রীত্ব নয় বিসিবি সভাপতি হতে চান সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  9:04 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক হচ্ছে সাকিব আল হাসানের। মাগুরা-২ আসন থেকে জয়ের ব্যাপারেও আশাবাদী বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে দেশের অন্যতম সেরা এই ক্রীড়া-ব্যক্তিত্বের রাজনীতিতে আসার পর অনেকেই ধারণা করেছিলেন, অদূর ভবিষ্যতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সাকিব। তবে টাইগারদের পোস্টারবয়ের চাওয়া ভিন্ন। মন্ত্রিত্ব না, বরং দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবির সভাপতি হতে চান সাকিব। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সাকিবের মন্তব্য, দেশের ক্রিকেটে ভূমিকা রাখতে বিসিবি সভাপতি হতে চান তিনি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আমূলে বদলে দেওয়ার সুযোগ কম। তাই মন্ত্রিত্বে কোনো আগ্রহ নেই তার। সাকিবের ভাষ্যমতে, ক্রিকেটের প্রতি যেহেতু আলাদা ভালোবাসা আছে, ক্রিকেটের বাইরে কখনো চিন্তা করার সুযোগ হবে বলে মনে হয় না। যদি স্পোর্টসে থাকতে হয়, তাহলে ক্রিকেট বোর্ডের সভাপতি আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জায়গা। এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয়ের এমন কোনো ভূমিকা দেখিনি, যেটাতে আসলে আমূল কোনো কিছুতে পরিবর্তন হয়েছে। তিনি যোগ করেন, ক্রিকেটে যেমন অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। এটা যেহেতু স্বাধীন সংস্থা, যদি পরিবর্তন করতে হয় বা কিছু পরিবর্তন করার থাকে, এখানেই অনেক বেশি আছে। স্বাভাবিকভাবে অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে অনেক কিছুর সামঞ্জস্য হতে হয়। এগুলো আমার কাছে মনে হয় ঝামেলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম